পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক ২০২৬

Asif Mahmud

আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

বিদেশ ভ্রমণ বা কাজের উদ্দেশ্যে দুবাই যাওয়ার আগে ভিসার স্ট্যাটাস নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই জানতে চান পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে দুবাই ভিসা চেক করার নিয়ম কী এবং কীভাবে ঘরে বসেই কয়েক মিনিটে ভিসার বর্তমান অবস্থা যাচাই করা যায়।

বর্তমানে অনলাইনের মাধ্যমে খুব সহজেই পাসপোর্ট নম্বর ব্যবহার করে ভিসা স্ট্যাটাস চেক করা সম্ভব। সঠিক ও নিরাপদ পদ্ধতি জানা থাকলে প্রতারণার ঝুঁকি এড়ানো যায় এবং ভ্রমণের প্রস্তুতিও নেওয়া যায় নিশ্চিন্তে। তাই এই গাইডে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি সহজ ভাষায় তুলে ধরবো।

দুবাই ভিসা চেক করতে কী কী লাগে?

ইউনাইটেড আরব আমিরাতের ভিসা চেক করার ক্ষেত্রে আলাদা আলাদা তথ্য প্রয়োজন হবে। যেমন, আপনি যদি দুবাই স্টেটের ভিসা চেক করতে চান, তাহলে অ্যাপ্লিকেশন নাম্বার, ট্রানজেকশন নাম্বার এবং পেমেন্ট ডেট — এই তথ্যগুলো প্রয়োজন হবে।

অন্যদিকে, যদি আপনি দুবাই ছাড়া অন্যান্য স্টেটের ভিসা স্ট্যাটাস চেক করতে চান, তাহলে ই-মেইল অ্যাড্রেস এবং রিকোয়েস্ট নাম্বার প্রয়োজন হবে। এটা মূলত অফিসিয়ালি ভিসা চেক করার সিস্টেম।

অন্যদিকে, আপনি যদি চান, তাহলে পাসপোর্ট নাম্বারের সাহায্যে ভিসা স্ট্যাটাস চেক করতে পারবেন। নিচে সকল কিছু ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে।

অনলাইনে দুবাই ভিসা চেক করার নিয়ম

প্রথমেই আমরা জানবো কিভাবে দুবাই ভিসা স্ট্যাটাস চেক করতে হয়। অফিসের ভিসা চেক করার জন্য অ্যাপ্লিকেশন নাম্বার, ট্রানজেকশন নাম্বার এবং ট্রানজেকশন ডেট — এই তিনটি তথ্য সংগ্রহ করে নিচের প্রক্রিয়াটি অনুসরণ করুন।

অনলাইনে দুবাই ভিসা চেক করার নিয়ম: Dubai Visa Check Online

  • এখানে দেখতে পাবেন “Search By” সেকশনে কয়েকটি অপশন রয়েছে, যেমন: Application, File, Service Applications, Establishment এবং Application for Reconsideration
  • এগুলোর মধ্যে আপনি যেকোনো একটি সিলেক্ট করুন, স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন, এজন্য Application অপশনটি সিলেক্ট করুন।
  • এরপর, নিচের সেকশনে “Application Number” বক্সে আপনার ভিসা অ্যাপ্লিকেশন নাম্বারটি প্রদান করুন।
  • এরপর রয়েছে “Transaction Number” বক্স, এখানে ভিসা আবেদন করার সময় আপনার পেমেন্ট ট্রানজেকশন নাম্বারটি লিখতে হবে। এবং সবার নিচে, কত তারিখে পেমেন্ট করেছেন, সেই তথ্যটি প্রদান করতে হবে।
  • এরপর, সব শেষে “I am not a robot” অপশনটি থাকবে। এখানে বক্সটিতে টিক চিহ্ন দিয়ে নিচে Search বাটনে ক্লিক করুন।
  • তাহলেই রেজাল্ট শো হবে এবং আপনার অ্যাপ্লিকেশন সংক্রান্ত তথ্য এখানে উল্লেখ করা থাকবে।

যদি আপনার ভিসা এপ্রুভ হয়ে থাকে, তাহলে অনলাইন কপি এখান থেকে প্রিন্ট করে নিতে পারবেন।

আর যদি ভিসা প্রসেসিং বা পেন্ডিং অবস্থায় থাকে, তাহলে আপনাকে আরও কিছুদিন অথবা কিছু সময় অপেক্ষা করতে হবে, যা ভিসা ক্যাটাগরির উপর নির্ভর করবে।

আরব আমিরাত ভিসা চেক

ইউনাইটেড আরব আমিরাতের দুবাই ছাড়া সেসব অঙ্গরাজ্যের ভিসা অ্যাপ্লিকেশন ট্র্যাক করার জন্য আপনার ইমেইল আইডি এবং ভিসার রিকোয়েস্ট নাম্বার সংগ্রহ করে নিচের প্রক্রিয়া ফলো করুন।

আরব আমিরাত ভিসা চেক: United Arab Emirates Visa Check Online

  • এখানে “Search by Email” সেকশনে আপনার ভিসা আবেদনের সময় যে ইমেইল অ্যাড্রেসটি প্রদান করেছিলেন, সেটি লিখুন।
  • এরপর নিচে রিকোয়েস্ট নাম্বার প্রদান করতে হবে, যেটি সাধারণত ১৫ ডিজিটের হয়ে থাকে।
  • সুতরাং, ইমেইল অ্যাড্রেস এবং রিকোয়েস্ট নাম্বার প্রদান করে রোবোটিক অপশনটিতে টিক চিহ্ন দিন।
  • এরপর নিচে Search বাটনে ক্লিক করুন।
  • তাহলে এই পেজটি লোড হবে এবং আপনার দুবাই বাদে অন্যান্য রাজ্যের ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সম্পর্কিত তথ্য দেখা যাবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে আরব আমিরাত ভিসা চেক করার নিয়ম

উপরে উল্লেখিত পদ্ধতি ছাড়াও, ইউনাইটেড আরব আমিরাতের যেকোনো অঙ্গরাজ্যের ভিসা স্ট্যাটাস চেক করার একটি সহজ উপায় রয়েছে। এখানে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্টের মেয়াদ (validity) তারিখ প্রয়োজন হবে।

  • ভিজিট করুন Atlys UAE Visa Status অনলাইন ওয়েবসাইটে।
  • এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে দেখবেন তথ্য দেওয়ার কিছু বক্স থাকবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার নিয়ম: Dubai Visa Check Online by Passport Number

  • প্রথম বক্সে রয়েছে Nationality – এখান থেকে আপনার জাতীয়তা সিলেক্ট করুন।
  • এরপর মাঝের বক্সে পাসপোর্ট নাম্বার প্রদান করুন।
  • এরপর শেষ বক্সে আপনার পাসপোর্টের মেয়াদ কতদিন পর্যন্ত রয়েছে, সেই Validity প্রদান করতে হবে।
  • সবশেষে, Check Status বাটনে ক্লিক করুন।
  • তাহলেই UAE Visa Status সম্পর্কিত তথ্য দেখা যাবে।

অফলাইনে দুবাই ভিসা চেক করার নিয়ম

অনলাইনে যদি আপনার স্ট্যাটাস চেক করতে কোনো অসুবিধা হয়, বা আপনার কাছে কঠিন মনে হয়, কিংবা যে তথ্যগুলোর প্রয়োজন হয় স্ট্যাটাস চেক করার জন্য সেই তথ্যগুলো না থাকে, তাহলে আপনি অফলাইনে, অর্থাৎ ফোন কন্টাক্টের মাধ্যমেও আপনার স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।

যদি আপনি ইউনাইটেড আরব আমিরাতে বসবাস করেন, তাহলে 800 5111 এই টোল-ফ্রি নাম্বারে কল করে আপনার দুবাই আইডি এর তথ্য প্রদান করে ভিসা স্ট্যাটাস সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

অন্যদিকে, যদি আপনি ইউনাইটেড আরব আমিরাতের বাইরে অবস্থান করেন, সেক্ষেত্রে আপনার ভিসা স্ট্যাটাস চেক করার জন্য +9714-313-9999 এই টোল-ফ্রি নাম্বারে ফোন করে আপনার আইডেন্টিটি, সিটিজেনশিপ এবং অন্যান্য তথ্য প্রদান করে তাদের নিকট থেকে আপনার ভিসা সম্পর্কিত তথ্য জানতে পারবেন।

এছাড়াও, আপনি যে এজেন্সি, এম্বাসি, কিংবা কনসুলেট জেনারেল এর মাধ্যমে ভিসা আবেদন করেছেন, সেখানে উপস্থিত হয়েও তাদের নিকট থেকে খুব সহজেই আপনার ভিসা সম্পর্কিত তথ্যাদি জানতে পারবেন।

দুবাই ভিসা চেক সংক্রান্ত প্রশ্নোত্তর

এখানে দুবাই অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত ভিসা চেক সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর তুলে ধরা হয়েছে যা আপনাকে এ সম্পর্কে আরও জানতে সাহায্য করবে।

আমি কীভাবে জানবো আমার দুবাই ভিসা আসল না নকল?

আপনার ভিসা আসল কিনা তা যাচাই করার সবচেয়ে সহজ উপায় হলো অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করা।

যদি ভিসা স্ট্যাটাস ‘Approved’ বা ‘Active’ দেখায়, তবে সেটি আসল। ভিসা কপি যাচাই করার সময় আবেদন নম্বর, পাসপোর্ট নম্বর এবং ইস্যু তারিখ খেয়াল করুন।

দুবাই ভিসা স্ট্যাটাস ‘Rejected’ দেখালে আমি কী করতে পারি?

প্রথমে রিজেকশনের কারণ খুঁজে বের করুন। অনেক সময় ভুল তথ্য বা ইনকমপ্লিট ডকুমেন্ট জমা দেয়ার কারণে আবেদন বাতিল হয়। সেক্ষেত্রে সংশোধন করে আবার আবেদন করতে হবে বা রিকনসিডারেশন রিকোয়েস্ট জমা দিতে পারেন।

দুবাই ভিসা অ্যাপ্লিকেশন নম্বর ভুলে গেলে কী করবো?

আপনার ইমেইল চেক করুন, সাধারণত আবেদন জমা দেয়ার পর একটি কনফার্মেশন মেইল আসে যেখানে অ্যাপ্লিকেশন নম্বর থাকে। না পেলে যেই এজেন্সির মাধ্যমে আবেদন করেছেন, তাদের সঙ্গে যোগাযোগ করুন।

শেষ কথা

দুবাই ভ্রমণ কিংবা কাজের আগে ভিসার স্ট্যাটাস যাচাই করা অত্যন্ত জরুরি। সঠিক তথ্য ও অফিসিয়াল পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই অনলাইনে বা অফলাইনে দুবাই ভিসা চেক করা সম্ভব।

পাসপোর্ট নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর বা ইমেইল আইডি- যে মাধ্যমই ব্যবহার করুন না কেন, সবসময় নির্ভরযোগ্য ওয়েবসাইট ব্যবহার করবেন। কোনো দালাল বা ভুয়া লিংকের ফাঁদে পা দেবেন না। সচেতন থাকলে প্রতারণা এড়ানো যায় এবং নিশ্চিন্তে ভ্রমণের প্রস্তুতি নেওয়া সম্ভব।

Asif Mahmud

আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

Similar Posts

  • আমি প্রবাসী সার্টিফিকেট চেক ও ডাউনলোড করার নিয়ম ২০২৬

    Asif Mahmud

    আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

    বি এম ই টি রেজিস্ট্রেশন এবং ট্রেনিং করার পর একটি করে স্মার্ট কার্ড দেওয়া হয়, এবং অনলাইন থেকে যেকোনো সময় পাসপোর্ট নাম্বারের সাহায্যে আমি প্রবাসী…

  • টিন সার্টিফিকেট এর সুবিধা অসুবিধা ২০২৬

    Asif Mahmud

    আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

    টিন সার্টিফিকেট এর সুবিধা অসুবিধা সম্পর্কে জানা থাকলে ব্যক্তি ও প্রতিষ্ঠানের করসংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়। টিন সার্টিফিকেট মূলত একজন করদাতার বৈধ পরিচয় হিসেবে…

  • অনলাইনে মৃত্যু নিবন্ধন আবেদন করার নিয়ম ও ফি ২০২৬

    Asif Mahmud

    আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

    দেশে অথবা বিদেশে বাংলাদেশের নাগরিক মৃত্যুবরণ করলে সরকার কর্তৃক উক্ত মৃত ব্যক্তির জন্য যেসব বরাদ্দ ছিল সেগুলো পাওয়ার ক্ষেত্রে অথবা মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা…

  • অনলাইনে জন্ম নিবন্ধন সংশোধন করার নিয়ম, খরচ ও ডকুমেন্টস ২০২৬

    Asif Mahmud

    আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

    জন্ম নিবন্ধনের যদি কোন ভুল হয়ে থাকে যেমন- নিজের নাম, পিতা-মাতার নাম, ঠিকানা অথবা অন্য যেকোন তথ্য যদি ভুল হয়ে থাকে তাহলে সেগুলো যত তাড়াতাড়ি…

  • BMET Registration Online বিএমইটি রেজিস্ট্রেশন করার নিয়ম ও খরচ ২০২৬

    Asif Mahmud

    আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

    অনলাইনে আমি প্রবাসী বিএমইটি রেজিস্ট্রেশন(BMET registration online) করা এখন অত্যন্ত সহজ। ‘আমি প্রবাসী’ অ্যাপ ডাউনলোড করে পাসপোর্টসহ অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রদান করে ১০ মিনিটেই আমি…

  • অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই ও ডাউনলোড করার নিয়ম ২০২৬

    Asif Mahmud

    আমি আসিফ মাহমুদ, ন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা থেকে হিসাববিজ্ঞানে বিবিএ (অনার্স) পড়াশোনা করেছি। আমি বাংলাদেশি নাগরিকদের জন্য ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, অনলাইন নাগরিক সেবা বিষয়ে নির্ভরযোগ্য ও সহজবোধ্য ব্লগ লিখি। আমার লক্ষ্য জটিল আর্থিক ও সরকারি সেবা প্রক্রিয়া সহজভাবে তুলে ধরে পাঠকদের সময় ও ঝামেলা কমানো।

    জন্ম নিবন্ধন অনলাইন যাচাই বা জন্ম সনদ চেক করা কিংবা ডাউনলোড(jonmo nibondhon online download) করা এখন অত্যন্ত সহজ। যারা নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন করেছেন…

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *